ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সাময়িক বন্ধ থাকবে ই-ভ্যাট সিস্টেমের সেবা

#

নিজস্ব প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০২৬,  5:47 PM

news image

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট আহরণের জন্য ব্যবহৃত ই-ভ্যাট সিস্টেমের বিভিন্ন ফাংশনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এ কারণে ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস সাময়িকভাবে বন্ধ থাকবে। বুধবার (২৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআরের ই-ভ্যাট ইউনিট। এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমের নতুনভাবে ডেভেলপ করা মুসক ৬.১০ ফর্মে একাধিক পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে রয়েছে- সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্ম নির্বাচন সুবিধা, সাব-ফর্মে এক্সেল ফাইল থেকে ডাটা আপলোডের সুযোগ এবং ক্রয়সংক্রান্ত সাব-ফর্মে নির্বাচিত কর মেয়াদ থেকে সর্বোচ্চ পাঁচ মাস আগের তথ্য ইনপুট দেয়ার সুবিধা।

এছাড়া ওবি ডাটা এন্ট্রি ফাংশনালিটিতেও পরিবর্তন আনা হচ্ছে। নতুন ব্যবস্থায় এক্সেল ফাইল ব্যবহার করে ডাটা আপলোড করা যাবে এবং অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হবে। সফলভাবে ডাটা সাবমিট বা আপলোড হলে স্বয়ংক্রিয়ভাবে একটি কেস আইডি জেনারেট হবে। একই সঙ্গে মাস্টার ডাটা লিস্ট ফাংশনালিটিতে ‘ফুল ভ্যাট অফিস নেম’ ফিল্ড যুক্ত করে সম্পূর্ণ তথ্য প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে। মুসক-৯.১ ও মুসক-৯.২ এমসিএফ ফর্মেও হালনাগাদ আনা হবে, যেখানে ডকুমেন্ট তালিকায় ‘এনি আদার ডকুমেন্টস’ যুক্ত করা হবে।

হার্ড কপি রিটার্ন সাবমিশন কনফার্মেশনের মাধ্যমে কোনো কর মেয়াদ অনুমোদিত হলে এটি বাধ্যতামূলক হবে। পাশাপাশি ই-মেইল ও নোটিফিকেশন পাঠানোর ক্ষেত্রে ডিডিও ইউজার আইডির ভূমিকা যাচাইয়ের ব্যবস্থাও যুক্ত করা হচ্ছে। এ সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ২৯ জানুয়ারি দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সব অপারেশনাল সার্ভিস বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময় শেষে ই-ভ্যাট সিস্টেমের সব সেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম