ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

স্ত্রীর ‘অত্যাচার’ সইতে না পেরে তালগাছে বসবাস করছেন স্বামী

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ আগস্ট, ২০২২,  4:35 PM

news image

ভারতের উত্তর প্রদেশের এক স্বামী স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত এক মাস ধরে তালগাছে বসবাস করছেন। জিও টিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। উত্তরপ্রদেশের মাউ জেলার কোপাগঞ্জ এলাকা বাসিন্দা রাম প্রবেশ ঘটিয়েছেন এমন ঘটনা। প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির স্ত্রী প্রতিদিন তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। তাই বিরক্ত হয়ে ও স্ত্রীর ভয়ে ভিটেমাটি ছেড়ে ৮০ ফুট উঁচু তালগাছে থাকা শুরু করেছেন তিনি। রাম প্রবেশ বলেন,

বউ তাকে কারণে-অকারণে রোজ মারে, ঝগড়া করে। বউয়ের অত্যাচার থেকে মুক্তি পেতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। রামপ্রবেশের বাবাও তার অভিযোগকে সমর্থন জানিয়েছেন। ওই ব্যক্তি জানান, শুধু মল-মূত্র ত্যাগের জন্যই গাছ থেকে নিচে নামেন তিনি। তাকে কেউ বোঝানোর জন্য গাছের কাছাকাছি গেলেই ওপর থেকে ইট পাটকেল ছুঁড়ছেন বলে অভিযোগ উঠেছে। রাম প্রবেশের পরিবার খাবার একটি গাছে দড়ি দিয়ে বেঁধে রাখেন। রাম ওপর থেকে সেই দড়ি টেনে খাবার সংগ্রহ করে আবার দড়ি ঝুলিয়ে দেন। স্থানীয়দের দাবি, রাতের বেলা চুপি চুপি গাছ থেকে নেমে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আবার গাছে উঠে যান রাম। শুধু বাড়ির লোকই না, রাম প্রবেশকে নেমে আসার অনুরোধ করেন এলাকার সবাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম