ঢাকা ১০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: রাজধানীর বিভিন্ন সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জামালপুরে বাস চাপায় শাশুড়ি-বউয়ের মৃত্যু তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ মহালয়ার মাধ্যমে দুর্গাপূজার ক্ষণগণনা শুরু সিজেপির আন্দোলন ঘিরে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ক্লাবে ফিরেই জ্বলে উঠলেন রোনালদো দুর্গাপূজা উপলক্ষে ১২ সদস্যের পর্যবেক্ষণ কমিটি গঠন বিএনপির

স্কুলছাত্রী তাজমিন হত্যা: কুমিল্লায় আনা হলো গ্রেফতার সুমনকে, মোবাইল ফোন উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৬,  10:57 AM

news image

স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন হত্যার ঘটনায় গ্রেফতার সিএনজিচালিত অটোরিকশা চালক সুমনকে চট্টগ্রাম থেকে কুমিল্লায় আনা হয়েছে। তার দেয়া তথ্যমতে তাজমিনের সঙ্গে থাকা মোবাইল ফোনটিও উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সুমন ছাড়া অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টার পর সুমনকে কুমিল্লায় আনা হয় বলে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।


নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল এ ঘটনায় কাজ করছে। চট্টগ্রাম থেকে সুমনকে গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে কুমিল্লায় নিয়ে আসা হয়।


গ্রেফতার সুমন যাদের সঙ্গে ফোনে কথা বলেছেন, তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে ঘটনার সঙ্গে ঠিক কতজন যুক্ত এখনো সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ চেষ্টা করছে হত্যার প্রকৃত রহস্য  উৎঘাটনের এবং এর সঙ্গে যারা জড়িত তাদের আটক করতে। 


এর আগে, শুক্রবার দুপুরে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। এদিকে জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আজ শনিবার সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম