ঢাকা ১০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির ১৬৯ কিমি বেগে আঘাত হেনেছে ‘ইসাইয়াস’, বিদ্যুৎহীন ৬০ শতাংশ এলাকা নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস: রাজধানীর বিভিন্ন সড়কে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ জামালপুরে বাস চাপায় শাশুড়ি-বউয়ের মৃত্যু তাজমীন হত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন মধ্যরাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

জামালপুরে বাস চাপায় শাশুড়ি-বউয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১০ অক্টোবর, ২০২৬,  1:25 PM

news image

জামালপুরের বকশীগঞ্জে যাত্রীবাহী বাসচাপায় শাশুড়ি ও তার ছেলের বউ নিহত হয়েছেন। এ ঘটনায় বাস জব্দ ও হেলপারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নীলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলক্ষিয়া ঠাকুরপাড়া গ্রামের উফেজা বেগম (৬৫) ও তার ছেলের বউ ফরিদা বেগম (৪০)।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা 'শান্তি পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস বকশীগঞ্জ উপজেলার ঠাকুরপাড়া এলাকা হয়ে কুড়িগ্রামের রৌমারীর দিকে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা উফেজা বেগম ও ফরিদা বেগমকে বাসটি সজোড়ে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মর্মান্তিক মৃত্যু হয়।

ঘটনার পরপরই উত্তেজিত স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ঘাতক বাসটি জব্দ করে এবং হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, সকালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুই নারীকে একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাঁরা মারা যান। স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ ও হেলপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম