ঢাকা ১৭ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ড. ইউনূস ও তার উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! জঙ্গল সলিমপুরে নির্মাণ হবে দেশের অত্যাধুনিক কারাগার ঢাকায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, বিভিন্ন স্থানে জলাবদ্ধতা শীর্ষ ১০ ডিজিটাল অর্থনীতির দেশ হতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ ভারতে দিল্লিগামী ট্রেনের কোচে আগুন, ৬৮ যাত্রী উদ্ধার স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জোরদার করছে ইসি কঙ্গো-উগান্ডায় ইবোলা ভাইরাসে ৮০ জনের মৃত্যু

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজারের বেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মে, ২০২৬,  1:54 PM

news image

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৫৯ হাজারের বেশি বাংলাদেশি। মোট ১৫৪টি ফ্লাইটে তারা মধ্যপ্রাচ্যের এই দেশে পৌঁছান।  রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এই তথ্য জানা গেছে। বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরবের আইটি হেল্প ডেস্ক জানিয়েছে, শনিবার (১৬ মে) দিবাগত রাত পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে ৩০ হাজার ৮৪৪ জন বাংলাদেশি জেদ্দায় গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৫৪টি ফ্লাইটে ২০ হাজার ৮০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী পৌঁছেছেন। সবমিলিয়ে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৪৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫৫ হাজার ৩৩৯ জন হজযাত্রী এখন সৌদি আরবে অবস্থান করছেন।

এদিকে চলতি বছর হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত সৌদি আরবে ১৬ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেলেন। তাদের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। ১৬ জনের মধ্যে মক্কায় ১২ জন এবং মদিনায় ৪ জন মারা গেছেন বলে নিশ্চিত করেছে হজ বুলেটিন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে চলতি বছরের পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজের আনুষ্ঠানিকতা শেষে আগামী ৩০ মে থেকে হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত ১৮ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছিল। প্রবাসে দেশের এই নাগরিকদের নিরাপত্তা ও সুস্থতার জন্য বিশেষ তদারকি করছে বাংলাদেশ হজ মিশন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম