ঢাকা ০৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, আবেদন জানুয়ারিতে গত দেড় দশকে শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলা হয়েছে: রাষ্ট্রপতি সব ইউনিয়নের প্রধান সড়কের নাম ‘গ্রাম পুলিশ সড়ক’ রাখার নির্দেশ অটোরিকশাচালকদের ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা বললেন নতুন পররাষ্ট্র সচিব নতুন পাসপোর্টের আবেদন করেছেন শেখ হাসিনা: রয়টার্স কাল তুরস্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন কপ-৩১ সম্মেলনে মহেশখালীতে হচ্ছে আরও ৩ এলএনজি টার্মিনাল শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

সৌদি পৌঁছেছেন ৫৯৬৫৫ হাজার হজযাত্রী, মৃত্যু ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২৩,  4:57 PM

news image

চলতি বছর হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৯ হাজার ৬৫৫ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এরমধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।বুধবার (৭ জুন) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে। সৌদিতে যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৩৫০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৫০ হাজার ৩০৫ জন। এদিকে, হজে গিয়ে সর্বশেষ শহিদুল আলম (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার পাসপোর্ট নম্বর A03532098। এ নিয়ে ৬ জনের মৃত্যু হলো। এরমধ্যে পুরুষ তিনজন এবং মহিলা একজন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার হজের খরচ বেশি হওয়ায় প্রায় সাড়ে তিন হাজার কোটা খালি রেখেই হজের সার্বিক প্রস্তুতি শেষ করেছে সরকার। এরপর গত ২১ মে থেকে হজযাত্রীদের প্রথম ফ্লাইট শুরু হয়। শেষ হবে ২২ জুন। হজ পালন শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হবে আগামী ২ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ২ আগস্ট। উল্লেখ্য, চাঁদ দেখাসাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম