ঢাকা ০৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্নীতির কারণে অনেক সমবায় সমিতি নষ্ট হয়ে গেছে: রাষ্ট্রপতি সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাভার-আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে কাজে ফিরেছেন পোশাক শ্রমিকরা ই-সিগারেট-সোনাসহ শাহজালালে দুই দিনে আটক ৩২ লাখ টাকার পণ্য বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী নেতানিয়াহু নয়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকোট নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে লিগ্যাল নোটিশ পোল্যান্ডের ক্রাকো শহরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত ৬ সৌদির সড়কে প্রাণ হারানো ৭ বাংলাদেশির পরিচয় জানা গে‌ল মাথায় কাফন বেঁধে অবরোধ, ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

সৌদি পৌঁছেছেন ৫০২১৮ জন বাংলাদেশি হজযাত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২২,  4:32 PM

news image

পবিত্র হজ পালনের জন্য শনিবার (২ জুলাই) সকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ২১৮ বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ জন; আর বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৮৩৩ জন। মোট ১৩৯টি ফ্লাইটে সৌদি গেছেন হজযাত্রীরা। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি। এর আগে গত ৫ জুন শুরু হয় চলতি বছরের হজ ফ্লাইট। এদিকে চলতি মৌসুমে সৌদিতে গিয়ে এ পর্যন্ত ১০ হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে পুরুষ ৭ জন এবং নারী ৩ জন। এদের ৮ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা যান। বার্ধক্যের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এক নজরে হজের আরও কিছু তথ্য-

• চলতি বছর হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই  

• সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ) 

• বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৫৩ হাজার ৫৮৫ জন। 

• ধর্মবিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সির সংখ্যা ৩৫৯টি।

• হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট চালু হয় ৫ জুন।

• সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। 

• প্রথম ফিরতি ফ্লাইট ১৪ জুলাই। 

• শেষ ফিরতি ফ্লাইট ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম