ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

সৌদি আরবে ঈদুল আজহা কবে জানা যাবে আজ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ জুন, ২০২৩,  10:55 AM

news image

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রোববার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যেতে পারে। সন্ধ্যায় সৌদি, আরব আমিরাত, ওমানসহ অন্যান্য দেশের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসবে বলে জানিয়েছে খালিজ টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, আরবি বছর ১৪৪৪ হিজরি সনের এগারোতম মাস জিলকদের ২৯তম দিন আজ। আর মহাকাশীয় গণনার ভিত্তিতে জ্যোতির্বিজ্ঞানীরা বলেছেন, এ বছর জিলকদ মাসটি ২৯ দিনের হবে। অর্থাৎ সোমবার (১৯ জুন) থেকে শুরু হবে জিলহজ মাস। চাঁদ দেখা বিষয়ক ওয়েবসাইট মুনসাইটিংডটকম জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোববার খালি চোখে চাঁদ দেখা যাবে না। চাঁদ ওঠার বিষয়টি নিশ্চিত হতে অবশ্যই বিশেষ যন্ত্রের ব্যবহার করতে হবে। তবে সোমবার বাংলাদেশসহ বিশ্বের সবদেশেই খালি চোখে জিলহজের চাঁদ দেখা যাবে। আজ জিলহজের চাঁদ ওঠার ঘোষণা আসলে আগামী ২৭ জুন সৌদিতে আরাফাহর দিন ও ২৮ জুন ঈদুল আজহা উদযাপিত হবে। অপরদিকে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ উদযাপিত হবে ২৯ জুন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম