ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

সৌদি আরবে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ জুন, ২০২২,  11:02 AM

news image

হজ করতে গিয়ে আরও ২ বাংলাদেশির মৃত্যু হয়েছে সৌদি আরবে। এ নিয়ে এবারের হজ মৌসুমে সৌদি আরবে মোট ছয়জন বাংলাদেশি মারা গেছেন বলে জানা গেছে। বুধবার রাতে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত আইটি হেল্পডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়। মারা যাওয়া ২ জন হলেন, মো. আবদুল জলিল খান (৬২) ও বিউটি বেগম (৪৭)। তাদের মধ্যে আবদুল জলিলের বাড়ি জয়পুরহাট সদরে এবং বিউটি বেগমের বাড়ি কুমিল্লা আদর্শ সদরের ধনপুরে। এর আগে ১৭ জুন দুইজন ও ১১ জুন ১ জন এবং ১৬ জুন একজনের মৃত্যু হয়।

আবদুল জলিল খান মঙ্গলবার রাতে মদিনার মসজিদে নববির ৩৮ নং গেটের কাছাকাছি রিয়াজুল জান্নাহ’য় প্রবেশের সময় এবং বিউটি বেগম স্থানীয় সময় মঙ্গলবার ভোরে মদিনার কিং ফাহাদ হাসপাতালে মারা যান। বুলেটিনে বলা হয়, মঙ্গলবার পর্যন্ত ৭৮টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২৮ হাজার ৩০৯ জন। সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছিল। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম