ঢাকা ২৫ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা ৭ দিনের ছুটি শুরু টাঙ্গাইলে ট্রাক উল্টে হতাহতদের পরিচয় শনাক্ত জঙ্গল সলিমপুরে র‍্যাব ক্যাম্পে ইয়াসিন বাহিনীর গুলিবর্ষণ সরকারের ১০০ দিন পূর্তিতে বিকেলে প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সৌদিতে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু শিশু রামিসা হত্যা: চার্জশিটে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ১৬ কোটিতে বিক্রি রোনালদোর বিরল কার্ড ঈদের আগে বাড়ল স্বর্ণের দাম নওগাঁর পত্নীতলায় ট্রাকচাপায় নিহত ২ কানাডায় প্রথমবারের মতো ড্রিপা আইনে মত দিতে যাচ্ছে সুপ্রিম কোর্ট

সৌদিতে এখন পর্যন্ত ২৮ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

২৫ মে, ২০২৬,  11:16 AM

news image

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত মোট ২৮ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৯ জন নারী রয়েছেন। মৃতদের মধ্যে মক্কায় ১৯ জন এবং মদিনায় ৯ জন ইন্তেকাল করেছেন। সোমবার (২৫ মে) এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তথ্যমতে, এ বছর এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী ও ব্যবস্থাপনা সদস্য সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন। এ ছাড়া হজ এজেন্সি, হাব প্রতিনিধি ও বিভিন্ন টিমের ব্যবস্থাপনা সদস্য রয়েছেন ৭৭৪ জন। হজযাত্রী পরিবহনে মোট ২০১টি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ৯৮টি, সৌদি এয়ারলাইনস ৭৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইনস ৩০টি ফ্লাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৩৮ হাজার ৭০২ জন, সৌদি এয়ারলাইনসে ২৭ হাজার ৩৪০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসে গেছেন ১২ হাজার ১৫৭ জন হজযাত্রী। চলতি বছর পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ২৬ মে। বাংলাদেশ থেকে হজযাত্রীদের সৌদি আরবে যাত্রা শুরু হয়েছিল গত ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট গেছে ২১ মে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম