ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন মাঠেই থেমে গেল পর্তুগিজ ফুটবলারের জীবন ডিএমপির অভিযানে ৪৭০ জন গ্রেফতার

সৌদিতে এক সপ্তাহে ১৪,২৬০ জন অভিবাসী গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৬,  11:23 AM

news image

সৌদি আরবে এক সপ্তাহে ১৪,২৬০ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা কর্তৃপক্ষ। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৩ থেকে ১৯ আগস্টের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।


এর মধ্যে আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৬,৯০০ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ৩,৯৮২ জন এবং শ্রম আইনের লঙ্ঘনের অভিযোগে ৩,৩১৮ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া মোট ১৩,৭২৪ জন অবৈধ অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি ১৮,৮০৮ জন আইন লঙ্ঘনকারীকে ট্রাভেল ডকুমেন্ট সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ৫,৩১৮ জন আইন লঙ্ঘনকারীকে টিকিট রিজারভেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাঠানো হয়েছে।


তাছাড়া সৌদি আরব সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় মোট ১,৫২৪ জনকে গ্রেফতার করা হয়েছে, যার ৩৬ শতাংশ ইয়েমেনের নাগরিক, ৬৩ শতাংশ ইথিওপিয়ার নাগরিক এবং এক শতাংশ অন্যান্য দেশের।


এছাড়া অবৈধভাবে সৌদী আরব ত্যাগ করার চেষ্টা করার সময় ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে।  আইন লঙ্ঘনকারীদের যাতায়াত, আশ্রয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করার সঙ্গে জড়িত ২৪ জনকেও গ্রেফতার করা হয়েছে। বর্তমানে মোট ৩১,৯২২ জন অভিবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯,৯৬১ জন পুরুষ ও ১,৯৬১ জন নারী।


দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কোনো ব্যক্তি যদি সৌদিতে অবৈধভাবে প্রবেশে সহায়তা করে, দেশের অভ্যন্তরে তাদের যাতায়াতের ব্যবস্থা করে, তাদের আশ্রয় দেয় কিংবা অন্য কোনো ধরনের সহায়তা বা সেবা দেয়, তবে তাকে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি যাতায়াতের জন্য ব্যবহৃত গাড়ি অথবা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত বাড়ি বাজোপ্ত করা হবে।


সূত্র: সৌদি গ্যাজেট

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম