ঢাকা ০৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারের তিনটি ইউনিয়ন অন্তর্ভুক্ত হবেনা কেরানীগঞ্জের সাথে সিলেট ও বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন

সৌদিতে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

#

০৬ জুলাই, ২০২২,  11:44 AM

news image

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। জানা যায়, মৃত ব্যক্তির নাম মো. আব্দুল মোত্তালিব (৫৮)। তিনি বাংলাদেশের নওঁগা জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর: BT0686710। সোমবার (৪ জুলাই) পবিত্র মক্কায় আব্দুল মোত্তালিবের মৃত্যু হয়। বুধবার (৬ জুলাই) খবরটি নিশ্চিত করেছে দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয়। খবরটি মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে প্রকাশিত হয়েছে। এখন পর্যন্ত হজে গিয়ে সৌদি আরবে ১৩ বাংলাদেশির মৃত্যু হলো। এর মধ্যে ৯ জন পুরুষ ও ৪ জন নারী। হজে গিয়ে মারা যাওয়া যাত্রীরা হলেন:

মাদারীপুরের শিবচরের লায়লা আক্তার, ঢাকা জেলার তপন খন্দকার, রাজধানীর বাড্ডা সাতারকুল এলাকার মোছা. ফাতেমা বেগম, সিরাজগঞ্জ কামারখন্দের রফিকুল ইসলাম, টাঙ্গাইলের আব্দুল গফুর, রংপুরের পীরগাছার মো. আবদুল জলিল খান, ঢাকার বিউটি বেগম, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির, রংপুরের মো. খয়বর হোসেন ও নওঁগার মো. আব্দুল মোত্তালিব। এদিকে, মঙ্গলবার (৫ জুলাই) সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শেষ হয়েছে। এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন করেছে। এ বছরের হজ ফ্লাইট শুরু হওয়ার পর সৌদি আরবে পৌঁছেছেন ৫৮ হাজার ১১৮ যাত্রী। সোমবার (৪ জুলাই) পর্যন্ত গত ৩১ দিনে ১৬০টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান তারা। সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার চার হাজার ৮৯ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৫৪ হাজার ২৯ জন রয়েছেন। ১৬০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৮৭টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ৬১টি এবং ফ্লাইনাস পরিচালিত ১২টি ফ্লাইট রয়েছে। আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে।  হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু আগামী ১৪ জুলাই, ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম