ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

সোয়া কোটি লিটার সয়াবিন তেল কিনবে সরকার

#

নিজস্ব প্রতিবেদক

০৫ অক্টোবর, ২০২৩,  8:54 PM

news image

দেশীয় দুটি প্রতিষ্ঠান থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১ কোটি ৩০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে সরকারের মোট খরচ হবে ২০৮ কোটি ৮২ লাখ ৭০ হাজার টাকা। বুধবার (৪ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে টিসিবি থেকে ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে তেল কেনা হবে। ৫০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে সুপার ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। প্রতি লিটারের দাম পড়বে ১৫৮ টাকা ৫৫ পয়সা। এতে সরকারের মোট খরচ হবে ৭৯ কোটি ২৭ লাখ ৫০ হাজার টাকা। সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের আর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে একই পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনা হবে মেঘনা এডিবল ওয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে। এর জন্য সরকারের মোট ব্যয় হবে ১২৯ কোটি ৫৫ লাখ ২০ হাজার টাকা। এ ক্ষেত্রে প্রতি লিটারের দাম পড়বে ১৬১ টাকা ৯৪ পয়সা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম