ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক ব্যবসায়ী আটক

#

০২ মার্চ, ২০২৬,  10:14 PM

news image

আহসানুল হক সাদ্দাম: ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজাসহ মোঃ মুরাদ (২৬) নামে ১ মাদক ব্যবসায়ীকে  আটক করেছে।আটককৃত ব্যক্তি সদর উপজেলা  আলী নগর ০১নং ওয়ার্ডের মোঃ আবুল কালামের ছেলে। কোস্ট গার্ড দক্ষিণ জোন মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন মোঃ আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার (১ মার্চ) রাত ১১টায় কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে  প্রায় ৪০ হাজার টাকা মূল্যের ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানার হস্তান্তর করা হয়।‎

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম