ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

সোমালিয়ার রাজধানীর হোটেলে আল-শাবাব জঙ্গিদের হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  10:38 AM

news image

সোমালিয়ার রাজধানী মোগাদিশুর কেন্দ্রের কাছে একটি হোটেলে হামলা চালিয়েছে আফ্রিকা অঞ্চলের উগ্রপন্থী গোষ্ঠী আল-শাবাব। তারা ‘দি হায়াত’ নামের ওই হোটেলের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে শুক্রবার রাতে দাবি করেছে। পুলিশ জানিয়েছে, কিছুসংখ্যক হামলাকারী হোটেলের বাইরে দুটি বিস্ফোরণ ঘটানোর পর ভবনে প্রবেশ করে গুলি চালায়। এক বিবৃতিতে, আল-শাবাব গোষ্ঠী হোটেল কমপ্লেক্সের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে। সেখানে অবস্থানরত ‘সবাইকে গুলি করা হচ্ছে’ বলেও জানিয়েছে তারা। হোটেলটি কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দেখাসাক্ষাতের জনপ্রিয় স্থান বিবেচিত।

নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, বেশ কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে। পুলিশ ও সেনা সদস্যরা জঙ্গিদের সঙ্গে গুলিবিনিময় করছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত যাচাই না করা ছবিতে হোটেলটি থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বার্তা সংস্থা রয়টার্সকে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, “হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়ি বোমা হামলা করা হয়েছে। আমাদের ধারণা আল শাবাব যোদ্ধারা হোটেলের ভেতরে রয়েছে।” আল-কায়েদার সহযোগী সংগঠন আল-শাবাব সোমালিয়ার কেন্দ্রীয় সরকারের সঙ্গে অনেকদিন ধরেই সংঘর্ষে লিপ্ত। এই গোষ্ঠীটি দক্ষিণ ও মধ্য সোমালিয়ার অনেক অংশ নিয়ন্ত্রণ করে। সূত্র: বিবিসি, রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম