ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী সৌদি আরবের কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্ব ভরিতে সোনার দাম বাড়ল ৫৪৮২ টাকা সুলিভানকে চড় মেরে শাস্তি পেলেন মেসি

সেনাসদস্য সাইফুল হত্যা: ৮ আসামিকে মৃত্যুদণ্ড

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২১,  1:08 PM

news image

ঝিনাইদহের সেনাসদস্য সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলায় ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।  খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো.নজরুল ইসলাম হাওলাদার বুধবার দুপুর সোয়া ১২টায় এ রায় ঘোষণা করেন।  সাজাপ্রাপ্ত আসামিরা হচ্ছেন-মো. আকিমুল ইসলাম, মো. মিজানুর রহমান মিজান, মো. ডালিম মোল্লা, মো. আব্বাস আলী, মো. কাশেম মন্ডল, মো. ফারুক হোসেন,

মো. মতিয়ার রহমান, মো. মোক্তার হোসেন ওরফে মোক্তার মন্ডল। এর মধ্যে ডালিম মোল্লা, মতিয়ার রহমান ও মোক্তার হোসেন পলাতক রয়েছে। রায় ঘোষণার পর অন্য ৫ আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয়। নিহত সাইফুল ইসলাম সেনাবাহিনীর ল্যান্স করপোরাল পদে টাঙ্গাইল জেলার ঘাটাইল আর্মি মেডিকেল ট্রেনিং সেন্টারে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহ সদরের বংকিরা পশ্চিমপাড়া এলাকার মোঃ হাফিজ উদ্দিনের  ছেলে। ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আবদুল আহাদ সমকালকে জানান, ২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে সাইফুল ইসলাম, তার শ্বশুর ও ভাই মোটরসাইকেলযোগে ঝিনাইদহের বদরগঞ্জ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বেলতলারদাড়ি এলাকায় তারা ডাকাতদের কবলে পড়েন। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রাঘাতে সাইফুল আহত হন। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  এ ঘটনায় নিহতের বাবা মো. হাফিজ উদ্দিন বাদি হয়ে পরদিন অজ্ঞাত পরিচয় ৫-৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার পুলিশ পরিদর্শক মো. মহসীন হোসেন ২০১৯ সালের ৩০ জুন ৮ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম