ঢাকা ১৭ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মিরপুরের সড়কে ফের পোশাক শ্রমিকরা ঘূর্ণিঝড় আকভান: সমুদ্রবন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত গোপালগঞ্জে ৩১৫ সদস্যের যৌথ বাহিনীর অভিযান, গ্রেফতার ৪ সেতু থেকে নদীতে তলিয়ে গেল বাস, নিহত ৮ ভোক্তা অধিকারের অভিযানে ১০৭ প্রতিষ্ঠানকে ১২ লাখ টাকা জরিমানা দিনাজপুরে তাপামাত্রা নেমে ১৮ ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেশার টাকার জন্য মাকে মারধর, ছেলের কারাদণ্ড ১৫ ঘন্টার ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার নারায়ণগঞ্জে সাত খুন মামলার আপিল শুনানি আজ

সেতু থেকে নদীতে তলিয়ে গেল বাস, নিহত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ নভেম্বর, ২০২৬,  11:23 AM

news image

ভারতের উত্তরাখণ্ডে ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত আটজন। একটি সেতু থেকে প্রায় ১০০ মিটার নিচে গভীর খাদে পড়ে বাসটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। মঙ্গলবার সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাসটি গুলার বাজারের কাছে একটি সেতু থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। প্রায় ১০০ মিটার গভীর খাদ পেরিয়ে বাসটি শেষ পর্যন্ত নিচে প্রবাহিত খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।


খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন সংশ্লিষ্ট বিভাগের সদস্যরা। আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার অভিযানে অংশ নেয় ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) সদস্যরা। তাদের সঙ্গে পুলিশও উদ্ধারকাজে যোগ দেয়।


দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে অতিরিক্ত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এদিকে, নদীর তলদেশে ছড়িয়ে থাকা পাথরের ফাঁকে আরও কেউ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছে প্রশাসন। ফলে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম