ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

সেঞ্চুরির আনন্দের পরই দুঃসংবাদ গ্রেভসের

#

স্পোর্টস ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০২৬,  11:37 AM

news image

ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে বড় ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে পারবেন না প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা জাস্টিন গ্রেভস।


থিরুভানান্থাপুরামে গত রবিবার সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করেন গ্রেভস। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নিতে ১০৮ বল খেলেন তিনি। তাঁর ব্যাট থেকে আসে ১০১ রান।


তবে ইনিংসের মাঝেই পেশিতে চোট পান ডানহাতি এই ব্যাটসম্যান। ফলে পরে আর ফিল্ডিংয়ে নামতে পারেননি। চোটের কারণে এবার দ্বিতীয় ওয়ানডে থেকেও ছিটকে গেলেন তিনি।


গ্রেভসের সেঞ্চুরির ওপর ভর করে প্রথমে ব্যাট করে ২৯৫ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে অধিনায়ক শুভমান গিল ও বিরাট কোহলির সেঞ্চুরিতে ৫০ বল হাতে রেখেই ৮ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত। সিরিজের দ্বিতীয় ওয়ানডে বুধবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে। শেষ ম্যাচটি হবে আগামী শনিবার চণ্ডীগড়ে।


ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে। ৬ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত চলবে টি-টোয়েন্টি সিরিজটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম