ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

৫৬ হাজার অ্যাথলেটের ভিড়ে বাংলাদেশের পতাকা হাতে অদম্য শংকর

#

স্পোর্টস ডেস্ক

২৮ সেপ্টেম্বর, ২০২৬,  3:05 PM

news image

জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত বিএমডব্লিউ বার্লিন ম্যারাথনে বাংলাদেশের পতাকা উড়িয়েছেন প্রবাসী বাংলাদেশি দৌড়বিদ শিব শংকর পাল। বিশ্বের ১৬২টি দেশের প্রায় ৫৬ হাজার অ্যাথলেটের অংশগ্রহণের এই আসরে একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের ম্যারাথনে অংশ নেন তিনি।


রবিবার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এবারের বার্লিন বিএমডব্লিউ ম্যারাথনে জার্মানির মিউনিখপ্রবাসী শিব শংকর লাল-সবুজ পতাকা হাতে দৌড় শেষ করেন ৩ ঘণ্টা ৩২ মিনিট ৩০ সেকেন্ডে।


এ নিয়ে আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে তাঁর অংশগ্রহণের সংখ্যা দাঁড়াল ১৪৪টি। বার্লিনের এই প্রতিযোগিতায়ও এটি ছিল তাঁর নবম অংশগ্রহণ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন ম্যারাথনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে আসছেন তিনি।


ফিনিশিং লাইন অতিক্রমের পর শিব শংকর বলেন, বার্লিন বিএমডব্লিউ ম্যারাথন বিশ্বের অন্যতম সেরা ম্যারাথন। হাজার হাজার অ্যাথলেটের পাশাপাশি কয়েক লাখ দর্শনার্থীর উপস্থিতিতে এমন আয়োজনে বাংলাদেশের নাম ও পতাকা তুলে ধরতে পারা তাঁর জন্য গর্বের।


তিনি বলেন, পুরো ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার পথ লাল-সবুজ পতাকা হাতে দৌড়ানোর অনুভূতি ছিল বিশেষ আনন্দের। এবারও নির্ধারিত সময়ের মধ্যে ফিনিশিং লাইন অতিক্রম করতে পেরে তিনি সন্তুষ্ট।


আন্তর্জাতিক ম্যারাথনে তাঁর পরবর্তী লক্ষ্যও জানিয়েছেন শিব শংকর। দেশের পতাকা হাতে ১৫০তম আন্তর্জাতিক দূরপাল্লার ম্যারাথনে অংশ নেওয়ার মাইলফলক স্পর্শ করতে চান তিনি।


দীর্ঘ এই পথচলায় স্ত্রী শিখা শংকর পাল ও সন্তানদের সহযোগিতার কথাও উল্লেখ করেন এই দৌড়বিদ। তবে তাঁর ভাষায়, দেশ ও দেশের মানুষই তাঁর ম্যারাথন জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা।


বার্লিন ম্যারাথনের এবারের আসর শুরু হয় স্থানীয় সময় সকাল ৮টার পর ঐতিহাসিক উন্টার ডেন লিন্ডেন থেকে। ৪২ দশমিক ১৯৫ কিলোমিটারের পথজুড়ে দৌড়বিদেরা বার্লিনের গুরুত্বপূর্ণ সড়ক, ঐতিহাসিক স্থাপনা ও দর্শনীয় স্থান অতিক্রম করেন। ঐতিহাসিক ব্রান্ডেনবুর্গ গেটের সামনে গিয়ে শেষ হয় প্রতিযোগিতাটি।


পুরুষ বিভাগে ২ ঘণ্টা ২ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে শিরোপা জিতেছেন ইথিওপিয়ার গুয়ে আডোলা। নারী বিভাগেও সেরা হয়েছেন একই দেশের টিগস্ট আসেফা। তিনি সময় নিয়েছেন ২ ঘণ্টা ১১ মিনিট ৪ সেকেন্ড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম