ঢাকা ২৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

সেগুনবাগিচায় আবাসিক হোটেল থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২১,  2:24 PM

news image

রাজধানীর সেগুনবাগিচার একটি আবাসিক হোটেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই শিক্ষার্থীর নাম আদনান সাকিব রাব্বি (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী ছিলেন। এছাড়া তিনি ছিলেন ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী। শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ সাহা বলেন, বুধবার (২৭ অক্টোবর) সাকিবের নিখোঁজের বিষয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী নুসরাত আফরিন। পরে আমরা সাকিবের ফোন নম্বর ট্র্যাক করে তার লোকেশন পাই সেগুনবাগিচার কর্ণফুলী আবাসিক হোটেলে। সেখানে গিয়ে রেজিস্ট্রেশন খাতায় তার নাম দেখা যায়। পরে হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর রুমে সিলিং ফ্যানের সঙ্গে রশি পেঁচানো অবস্থায় সাকিবের ঝুলন্ত মরদেহ দেখা যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।  এসআই জানান, ওই রুমে একটি চিরকুট পাওয়া গেছে। সেখানে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য কারো দোষ নেই’। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাকিব আত্মহত্যা করতে পারেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই পলাশ সাহা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম