ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রায় অর্ধকোটি মানুষকে নিয়ে সরকারের বড় পরিকল্পনা বাঁধনের সঙ্গে যা হয়েছে তা অমার্জনীয় ও নিন্দনীয়: ডেপুটি স্পিকার ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসব্যাপী বিশেষ পরিচ্ছন্নতা অভিযান এআইয়ের হাত ধরেই তৈরি হচ্ছে ১০ লাখ নতুন চাকরি সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার বিশ্বে পরোক্ষ ধূমপানে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু ‘শেখ হাসিনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই, তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছে’ দুই শিশুর পেট থেকে ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা উদ্ধার ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: রিজভী

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন বন্ধ থাকবে চার দিন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ, ২০২৬,  4:36 PM

news image

ঈদ পরবর্তী সময়ে সেতুর মেরামত কাজের জন্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর ফেনীর রামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেন চার দিন বন্ধ রাখা হবে। এ সময়টিতে যান চলাচলে সাময়িক ভোগান্তির আশঙ্কা করা হলেও সড়ক কর্তৃপক্ষ বলছে, চাপ কম থাকায় এই সময়কেই মেরামতের জন্য বেছে নেওয়া হয়েছে। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) জানায়, আগামী ২২ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত রামপুর সেতুর মেরামত কাজ চলবে। এর মধ্যে ২২ থেকে ২৫ মার্চ পর্যন্ত চট্টগ্রামমুখী লেন সম্পূর্ণ বন্ধ থাকবে। পরবর্তীতে ২৬ থেকে ৩০ মার্চ পর্যন্ত এক লেনে যান চলাচল চালু রাখা হবে। এ বিষয়ে সওজ ফেনীর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা গণবিজ্ঞপ্তিতে বিকল্প সড়ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত রুট অনুযায়ী, র‍্যাব ক্যাম্প সংলগ্ন ইউটার্ন থেকে রামপুর ব্রিজের পরবর্তী ইউটার্ন পর্যন্ত দুই লেনকে একমুখী হিসেবে ব্যবহার করা হবে। এছাড়া ফতেহপুর, সালাউদ্দিন মোড়, ট্রাক রোড, জিরো পয়েন্ট ও লালপোলসহ বিভিন্ন সড়ক ব্যবহার করতে বলা হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এসব বিকল্প সড়কের বেশিরভাগই শহরের অভ্যন্তরীণ হওয়ায় ভারী যানবাহন চলাচলের জন্য পুরোপুরি উপযোগী নয়। এতে শহরের ভেতরে যানজট ও দুর্ভোগ বাড়তে পারে। পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য, ঈদের আগে ও পরে এই মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত রুট হওয়ায় এ সময়ে লেন বন্ধ থাকলে যাত্রীদের কিছুটা ভোগান্তি হতে পারে। এ বিষয়ে ফেনী সওজ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, ২০২৪ সালের বন্যায় সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত মেরামত জরুরি হয়ে পড়েছে। ঈদের পর যানবাহনের চাপ তুলনামূলক কম থাকায় এই সময় কাজটি নির্ধারণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এক লেন চালু থাকায় বড় ধরনের সমস্যা হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম