ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে ঈদে মিলাদুন্নবী ও শেখ হাসিনার জন্মদিনে আ.লীগের দোয়া মাহফিল

#

২৯ সেপ্টেম্বর, ২০২৩,  12:40 AM

news image

একে মিলন সুনামগঞ্জ থেকে : ঈদে মিলাদুন্নবী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে দোয়া মিলাদ মাহফিলের আয়োজন করেছে সুনামগঞ্জ জেলা আ.লীগ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ যোহর পুরাতন কোর্ট জেলা মডেল মসজিদে সুনামগঞ্জ জেলা আ.লীগ এর উদ্যোগ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা আ.লীগ সহ সভাপতি এডভোকেট পীর মতিউর রহমান, সহ সভাপতি এডভোকেট চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম শেফু, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক,   নির্বাহী সদস্য এডভোকেট মাহবুবুল হাসান শাহীন, নির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন নাহিদ,শাহারুল আলম আফজল, জেলা মডেল  মসজিদ এর ঈমান মওলানা মো: মফিজুর রহমান প্রমুখ। প্রসঙ্গত, ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন। ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। অন্যদিকে ২৮ সেপ্টেম্বর সুনামগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন উপলক্ষে সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে হোসাইনীয়া কমিটি বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরীর সভাপতিত্বে উদযাপন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ.লীগ সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম