ঢাকা ০১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী ডেঙ্গুতে চলতি বছরে সর্বোচ্চ মৃত্যু অক্টোবরে

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

#

০১ নভেম্বর, ২০২৬,  3:33 PM

news image

গোফরান পলাশ, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালি, গাছের চারা বিতরণ, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।  রবিবার বেলা সাড়ে ১১ টায় " দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ "-এ প্রতিপাদ্য নিয়ে এবছর দিবসটি পালন করা হয়। 


দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জুলহাস-উদ-জামান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর সহকারি পরিচালক মো. আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মোকছেদুল আলম, পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো.  হারুন-অর রশিদ প্রমূখ। 


প্রধান অতিথির বক্তব্যে মো.  আরিফুজ্জামান বলেন, যুবকরাই আমাদের শক্তি। তাদের সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। আমাদের যুবকরা এত বেশি মেধাবী, তাঁরা সব কাজে পারদর্শিতা দেখাতে পারবে।  তারাই ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম