ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর ‘একটি চিহ্নিত মহল পোশাকশিল্পকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত’ চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডির শিক্ষাগত যোগ্যতায় পরিবর্তন জামায়াত ও আওয়ামী লীগের যৌথ চক্রান্তে শ্রমিক আন্দোলন: রাশেদ খাঁন আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, কাভার্ডভ্যানে আগুন বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জের বৈধতা নিয়ে রুলের শুনানি আগামীকাল শ্রমিক অসন্তোষে বন্ধ ৬৭০ পোশাক কারখানা: বিজিএমইএ

মিরপুরে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে আ.লীগের কয়েকজন ধরা

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২৬,  3:29 PM

news image

মিরপুরে পোশাক শ্রমিকরা কাজে ফিরলেও আন্দোলনকে উসকে দেওয়ার চেষ্টা করছে একটি রাজনৈতিক মহল। সোমবার (২ নভেম্বর) সকালে শ্রমিক পরিচয়ে মিছিল করতে গিয়ে জনতার হাতে আটকও হয়েছেন বেশ কয়েকজন। এদের অধিকাংশই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী বলে জানিয়েছে পুলিশ।


আটকদের একজন ইমরান। তার বাড়ি গোপালগঞ্জে। মোবাইল ফোনে মেলে আন্দোলন উসকে দেওয়ার তথ্য। কেনো মিথ্যা পরিচয়ে আন্দোলন করছেন, তার কোনো উত্তর নেই তার কাছে।


যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম জানান, আটকের কিছুক্ষণ আগে মিরপুর ১০ নম্বর গোল চত্বরে ইমরানের নেতৃত্বেই জড়ো হন কিছু মানুষ। চেষ্টা করেন সড়কে আগুন জ্বালানোর। তাদের ধাওয়া দেয় পুলিশ। আটক করা হয় আরও বেশ কয়েকজনকে।


তিনি আরও জানান, আন্দোলনকারীদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খতিয়ে দেখছেন তারা। মিরপুরে সংঘর্ষের ঘটনায় রোববার থেকে এ পর্যন্ত ২৯ জনকে আটক এবং পাঁচটি মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম