ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সুদানে অপুষ্টিতে এক মাসে ২৩ শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ নভেম্বর, ২০২৫,  10:52 AM

news image

সুদানের মধ্যাঞ্চলে গত এক মাসে অপুষ্টিজনিত কারণে ২৩ শিশুর মৃত্যু হয়েছে। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বে দেশের সেনাবাহিনী ও জেনারেল মোহামেদ হামদান দাগালোর নেতৃত্বে থাকা আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে চলমান তীব্র লড়াইয়ের কারণে এমন নির্মম ঘটনা ঘটেছে। কর্দোফান অঞ্চলে এ মানবিক বিপর্যয় ঘটছে বলে জানিয়েছে একটি চিকিৎসা সংস্থা। সুদান ডক্টরস নেটওয়ার্ক জানিয়েছে, ২০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে দক্ষিণ কর্দোফানের অবরুদ্ধ শহর কাদুগলি ও দিল্লিং–এ এসব শিশু মারা গেছে। তীব্র অপুষ্টি, ওষুধের সংকট এবং আরএসএফ আরোপিত অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসাসামগ্রী প্রবেশে বাধার জন্য এসব মৃত্যু হয়েছে। কাদুগলি শহরে নভেম্বর মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ ঘোষণা করা হয়। মাসের পর মাস আরএসএফ এ শহরটি অবরুদ্ধ করে রাখায় হাজারো মানুষ জীবন–মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। কর্দোফান অঞ্চলে ২৩ শিশুর মৃত্যু দেশটির দ্রুত অবনতিশীল মানবিক পরিস্থিতিকে আরও স্পষ্ট করে তুলেছে। উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটিতে ৩০ মাসের বিধ্বংসী যুদ্ধের পর দুর্ভিক্ষও ছড়িয়ে পড়ছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে বিশৃঙ্খলার শুরু, যখন সেনাবাহিনী ও শক্তিশালী আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে ক্ষমতার লড়াই সরাসরি সংঘর্ষে রূপ নেয় রাজধানী খার্তুমসহ বিভিন্ন অঞ্চলে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত এই ধ্বংসাত্মক যুদ্ধে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে সহায়তাকারী সংস্থাগুলোর মতে, প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। যুদ্ধের ধাক্কায় বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট তৈরি হয়েছে সুদানে—১৪ মিলিয়নের বেশি মানুষ গৃহহীন, বিভিন্ন রোগ ছড়িয়ে পড়েছে এবং দেশের কিছু অংশ ভয়াবহ দুর্ভিক্ষে ঢুকে পড়েছে।  সূত্র: আরব নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম