ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

সুইডেনে শপিংমলে বন্দুক হামলা, হতাহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ আগস্ট, ২০২২,  4:40 PM

news image

সুইডেনের দক্ষিণাঞ্চলীয় মালমো শহরের একটি শপিংমলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছে। আর আহত হয়েছে এক নারী। শুক্রবার এই হামলার ঘটনায় এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের। পুলিশ এক বিবৃতিতে জানায়, জনসাধারণের জন্য তাৎক্ষণিক বিপদ কেটে গেছে।

তবে হামলার ঘটনায় একজন নিহত হয়েছে। আহত আরেক নারী হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, সুইডেনে গ্যাং সহিংসতার কারণে খুন বেড়েই চলেছে। চলতি বছর এখন পর্যন্ত সুইডেনে ৪৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে, তাদের প্রায় সবাই সন্দেহভাজন গ্যাং অপরাধের সাথে জড়িত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম