ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

সুইডেনের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২২,  6:18 PM

news image

সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন করোনায় আক্রান্ত হয়েছেন। র‍্যাপিড টেস্টে তাঁর করোনা শনাক্ত হয়। এর পর থেকে প্রধানমন্ত্রী ম্যাগডালেনা চলমান বিধিনিষেধ মেনে চলছেন। স্থানীয় সময় শুক্রবার তাঁর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন বলে দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। প্রধানমন্ত্রী অ্যান্ডারসনের প্রেস সচিব জোহান একস্ট্রম এক সংবাদমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী ম্যাগডালেনা বাসা থেকে কাজ করবেন।

এ ছাড়া প্রধানমন্ত্রী অ্যান্ডারসন জানিয়েছেন, করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হলেও তাঁর শারীরিক অবস্থা ভালো। তিনি সুস্থবোধ করছেন। করোনার নতুন ধরন ওমিক্রন ছড়িয়ে পড়ার পর সুইডেনে চলতি সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ নিয়ে দেশটিতে নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপকহারে আলোচনায় আসেন অ্যান্ডারসন। সুইডেনের নির্বাচিত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার দিনই তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য একদিনের ব্যবধানে তিনি নির্বাচিত হয়ে আবারও ক্ষমতা গ্রহণ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম