ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২৬,  5:45 PM

news image

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন। ধর্মঘট মূলত ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে শুরু হয়েছিল।  অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান। তিনি বলেন, সিলেট বিভাগে সিএনজি ফিলিং স্টেশন ধর্মঘট আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছায়নি। এজন্য পাম্পগুলো চালু হতে কিছুটা সময় লাগছে। সকাল ১০টার মধ্যে সব পাম্পে বার্তা পৌঁছে কার্যক্রম স্বাভাবিক হবে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিকরা পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন, খুব দ্রুত সবকিছু স্বাভাবিক হবে। তিনি বলেন, পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের অসন্তোষ আছে। রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও আমরা আলোচনা করে দেড় ঘণ্টার মধ্যে তা তুলে নেওয়া হয়। তিনি আরও বলেন, চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আজ বৃহস্পতিবার পাম্প মালিকদের সঙ্গে বৈঠক হবে, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধান বের করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম