ঢাকা ১০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪ অর্থনীতিতে ঘুরে দাঁড়ানোর আভাস পিএমআই সূচকে প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে শক্তি ও পরিবহন খাতের ওপর গুরুত্ব দিয়ে শুরু কপ-৩১’র দ্বিতীয় দিনের কার্যক্রম

প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা

#

নিজস্ব প্রতিনিধি

১০ নভেম্বর, ২০২৬,  2:21 PM

news image

রংপুরের কাউনিয়ায় প্রেমের প্রস্তাবে সাড়া না পেয়ে নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন মো. মুকুল হোসেন মাহিদ (২৫) নামের এক যুবক। সোমবার রাত ৯টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া উপজেলা এলএসডি গোডাউনের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।


দগ্ধ মুকুল লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরল খা গ্রামের মিলান হোসেনের ছেলে। আগুনে তার দুই হাত, দুই পা ও শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, মুকুল দীর্ঘদিন ধরে লালমনিরহাট সদর থানার কাশিপুর র‍্যাব বাজার এলাকার ১৭ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। তবে ওই কিশোরী তার প্রস্তাবে সাড়া দেয়নি। কিশোরীর বাবা কাউনিয়া উপজেলা এলএসডি গোডাউনে নৈশপ্রহরী হিসেবে কর্মরত। তিনি পরিবার নিয়ে গোডাউনের পাশের সরকারি কোয়ার্টারে থাকেন।


জানা গেছে, ঘটনার দিন দুপুর থেকে মুকুল ওই বাড়ির সামনে ঘোরাফেরা করছিলেন। পরে রাতে তিনি নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। স্থানীয় লোকজন দ্রুত আগুন নিভিয়ে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।


কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল চন্দ্র মণ্ডল বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। দগ্ধ যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম