ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

সিলেটে ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে নিহত ১৩

#

নিজস্ব প্রতিনিধি

০৭ জুন, ২০২৩,  4:16 PM

news image

সিলেটের নাজিরবাজার এলাকায় ট্রাক-পিকআপভ্যান সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।বুধবার (৭ জুন) সিলেটের দক্ষিণ সুরমা থানার ডিউটি অফিসার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, সাধু মিয়া (৩০), হারিছ মিয়া (৫০), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৪৫), বাদশা মিয়া (৩০), সৌরভ (২৫), সাগর (২০), সাহেদ নুর (৪৫) ও ওয়াহিদ আলী (৩০)। বাকিদের পরিচয় জানা যায়নি। আবুল কা‌শেম নামের এক রাজ‌মিস্ত্রী জানান, নিহত ব্যক্তিরা সবাই নির্মাণশ্রমিক। সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক সফিকুল ইসলাম ভূঁইয়া জানান, নির্মাণশ্রমিক বহনকারী পিকআপভ্যানটি ওসমানীনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। বুধবার ভোরে নাজিরবাজার এলাকায় পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শ্রমিক বহনকারী পিকআপভ্যানটি সড়কের পাশে পড়ে যায় ও বড় ট্রাকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলে ১১ জন নিহত হন। আহত আটজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দু’জন মারা যান। ডিউটি অফিসার শফিকুল ইসলাম জানান, বুধবার ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রাক ও সিলেট থেকে শ্রমিকবাহী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম