ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ জার্মানির সংসদের নিম্নকক্ষে জ্বালানি-কর ছাড়ের অনুমোদন ঘরের মাঠে ইতালিকে হারাল বেলজিয়াম এফবিআইয়ের হাজার হাজার এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকার দলের জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী

সিরিয়ায় ইসরায়েলের হামলায় নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ মে, ২০২২,  9:12 PM

news image

সিরিয়ায় রাজধানী দামেস্কে ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় বেশ কয়েকটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবার সিরিয়ার রাজধানী দামেস্কে এ হামলা চালায় ইসরায়েলিরা। প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাতে এ তথ্য জানিয়েছে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা। খবর রয়টার্সের। প্রতিবেদনে বলা হয়েছে, গোলান মালভূমি থেকে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণ অংশে চালানো ইসরায়েলের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ হামলায় কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, দামেস্কের বিভিন্ন জায়গায় সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। যদিও এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। নিয়মিত হামলা চালানো হলেও খুব একটা এর দায় স্বীকার ইহুদিবাদী দেশটি করে না।বেশ কয়েক বছর ধরে ইসরায়েল সিরিয়ায় হামলা চালিয়ে আসছে। তেল আবিবের দাবি, ইরান সংশ্লিষ্ট অবস্থানে তারা হামলা চালায়।যেখানে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে লেবাননের হিজবুল্লাহসহ তেহরানের মদদপুষ্ট বাহিনী ২০১১ সালে গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ার সময় থেকে সেখানে মোতায়েন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম