ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

সিরিয়ায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৫

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  4:20 PM

news image

সম্প্রতি ভূমিকম্প ও জঙ্গিহানায় বিধ্বস্ত সিরিয়া। এরপর এবার দেশটির বুকে আছড়ে পড়ল ইসরায়েলি ক্ষেপণাস্ত্রও। এর আঘাতে ভেঙে পড়ল বহুতল ভবন। এতে প্রাণ গেল ১৫ জনের।  রবিবার রাতে দামাস্কাসে আছড়ে পড়ে ইহুদিবাদী ইসরায়েলের ক্ষেপণাস্ত্রটি। এমনই দাবি করেছে যুদ্ধের বিষয়ে নজর রাখা একটি সংস্থা (ওয়ার মনিটর)। উল্লেখ্য, যে এলাকায় ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়েছে সেখান থেকে একটু দূরেই সিরিয়ার নিরাপত্তারক্ষী ও সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ দফতর। রয়েছে ইরানের সাংস্কৃতিক কেন্দ্রও। প্রাথমিকভাবে, ইরানের প্রশাসন সূত্রে জানা গিয়েছিল নিহতের সংখ্যা পাঁচ। গুরুতর আহত হয়েছেন ১৫ জন। পরে, সিরিয়ার একটি মানবাধিকার সংস্থা জানায়, নিহতের সংখ্যা ১৫। আহত হয়েছেন আরও বেশি। সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার দিবাগত রাত সাড়ে ১২টা নাগাদ ইসরায়েলের দখলে থাকা গোলান প্রদেশ থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় দামাস্কাসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে কীভাবে ক্ষেপণাস্ত্রের হানায় ভেঙে পড়ছে ১০তলা ভবন। সিরিয়ার প্রশাসনের দাবি, রবিবারের এই হামলা ইসরায়েলের করা ভয়াবহ হামলার মধ্যে অন্যতম। ইসরায়েল অবশ্য এ বিষয়ে কোনও উচ্চবাচ্য করেনি। ঠিক এক মাস আগেও ইসরায়েল ক্ষেপণাস্ত্রের হামলা চালায় দামাস্কাসের বিমানবন্দরে। ওই ঘটনায় চারজন নিহত হয়। সূত্র: দ্য গার্ডিয়ান, আরটিই

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম