ঢাকা ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় ৭ জন নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি, ২০২৩,  4:24 PM

news image

ইরাক থেকে সিরিয়ার পূর্বাঞ্চলে প্রবেশ করা একটি ট্রাক বহরে বিমান হামলায় সাতজন নিহত হয়েছে। সোমবার একটি যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, ‘গত রাতে ইরান সমর্থিত একটি গ্রুপের গাড়ি বহর লক্ষ্য করে চালানো বিমান হামলায় সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ট্রাকচালক ও তাদের সহযোগিরা রয়েছে। এদের কেউ সিরিয়ার নাগরিক নয়। তবে কারা সেখানে এ বিমান হামলা চালিয়েছে তা জানা যায়নি।’

উল্লেখ্য, সিরিয়ার গৃহযুদ্ধে ইরান সশস্ত্র দলগুলোর মাধ্যমে মিত্র দামেস্ককে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে। ইরাক-সিরীয় সীমান্তে ইরানপন্থী মিলিশিয়াদের ব্যাপক উপস্থিতি রয়েছে। এদিকে ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের অবিশষ্টাংশের বিরুদ্ধে যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন জোট অতীতে সিরিয়ার ইরানপন্থী যোদ্ধাদের ওপর হামলা চালিয়েছে। সিরিয়ায় ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েল সরকারি অবস্থান ও ইরান সমর্থিত বাহিনী লক্ষ্য করে শত শত বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথাও স্বীকার করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম