ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

সিরিয়ার সঙ্গে ফ্লাইট চালুর ঘোষণা সংযুক্ত আরব আমিরাতের

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল, ২০২৫,  5:58 PM

news image

সিরিয়ার সঙ্গে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এমন ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে খালিজ টাইমসসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।  দেশ দুইটির মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনে পুনরায় ফ্লাইট চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হচ্ছে। এর আগে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রশাসনের পতনের পর সিরিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সকল ফ্লাইট স্থগিত করা হয়েছিল। সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানিয়েছেন, সিরিয়ার দামেস্ক বিমানবন্দর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হবে। এদিকে, গত সপ্তাহে সৌদি আরবও সিরিয়ার সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তুতির বিষয়ে জানিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম