ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

সিরিয়ায় দুই মার্কিন সেনা ও দোভাষী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ ডিসেম্বর, ২০২৫,  10:36 AM

news image

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী আইএসআইএসের এক বন্দুকধারীর অতর্কিত হামলায় দুইজন মার্কিন সেনা ও একজন মার্কিন বেসামরিক দোভাষী নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। হামলায় আরও তিনজন মার্কিন সেনা আহত হন। সেনা কর্মকর্তারা জানান, হামলাকারী বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষে তাকে হত্যা করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, এটি যুক্তরাষ্ট্র ও সিরিয়ার বিরুদ্ধে পরিচালিত একটি “আইএসআইএস হামলা” এবং এর জবাবে “খুবই কঠোর প্রতিশোধ” নেওয়া হবে। সিরিয়ার সরকারও এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছে। সেন্টকম জানায়, নিহতদের পরিচয় ২৪ ঘণ্টার জন্য প্রকাশ করা হচ্ছে না, যতক্ষণ না তাদের নিকটাত্মীয়দের অবহিত করা হয়। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হামলাটি ছিল “একজন একক আইএস বন্দুকধারীর পরিকল্পিত অ্যামবুশ।” পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক মূল্যায়নে ধারণা করা হচ্ছে হামলাটি ইসলামিক স্টেট গোষ্ঠীই চালিয়েছে। তবে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস দাবি করেছে, হামলাকারী ব্যক্তি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, এবং হামলাকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল জানান, দেশটির মধ্যাঞ্চলের পালমিরা শহরে এই হামলা ঘটে। সে সময় মার্কিন সেনারা একটি “গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে বৈঠক” পরিচালনা করছিলেন। তিনি আরও বলেন, ঘটনার তদন্ত চলছে। পেন্টাগনের এক কর্মকর্তা জানান, “এই হামলাটি এমন একটি এলাকায় ঘটেছে যেখানে সিরিয়ার প্রেসিডেন্টের নিয়ন্ত্রণ নেই।” ট্রাম্প আরও জানান, আহত তিনজন মার্কিন সেনা “ভালো আছেন।” সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই হামলায় দুইজন সিরীয় নিরাপত্তা সদস্যও আহত হয়েছেন। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম