ঢাকা ২৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

সিরিয়ায় আইএসের মাইন বিস্ফোরণে নিহত ৬

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ এপ্রিল, ২০২৩,  6:01 PM

news image

সিরিয়ায় একটি মারাত্মক স্থলমাইন বিস্ফোরণে গতকাল রোববার (৯ এপ্রিল) অন্তত ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। বার্তা সংস্থা সানা জানায়, বিস্ফোরণে ছয়জন বেসামরিক লোক নিহত হয়েছে, যারা গ্রামাঞ্চলে ট্রাফল খুঁজতে যাচ্ছিলেন। দক্ষিণের দেইর ইজ-জোর প্রদেশে আইএসআইএস গোষ্ঠীর পুঁতে রাখা স্থলমাইনকে এ ঘটনার জন্য দায়ী করা হয়েছে। এলাকাটি জঙ্গিদের সাবেক ঘাঁটি। এর একদিন আগে (শনিবার) সানা জানিয়েছিল, সিরিয়ার হোমস শহরের পূর্ব গ্রামাঞ্চলের মরুভূমিতে ট্রাফলের সন্ধানে যাওয়া আরও ছয়জন আইএসআইএসের রেখে যাওয়া ট্যাংক বিধ্বংসী মাইন বিস্ফোরণে নিহত হয়েছে।

ব্রিটেনভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস রোববার নিহতের সংখ্যা সাতজন বলে উল্লেখ করেছে। সংস্থাটি আরও জানায়, এ ঘটনায় মাইন বিস্ফোরণের ফলে এ বছর নিহত বেসামরিক লোকের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৭ জনে, এর মধ্যে ৩০ শিশু রয়েছে। ট্রাফল হচ্ছে মৌসুমী ফল, যা উচ্চমূল্যে বিক্রি করা যায়। ট্রাফল সংগ্রহকারীরা সাধারণত প্রত্যন্ত অঞ্চলে বড় গ্রুপ হয়ে কাজ করে, আইএস জঙ্গিরা প্রায়ই তাদের ওপর হামলা চালায়। মরুভূমি থেকে তাদের অপহরণের পর মুক্তিপণ আদায় কিংবা হত্যা করা হয়। ফেব্রুয়ারিতে আইএসের স্লিপার সেলগুলো মধ্যাঞ্চলীয় শহর সুখনার কাছে ট্রাফল সংগ্রহকারীদের ওপর হামলা চালিয়ে কমপক্ষে ৫৩ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগই ছিলেন শ্রমিক, তবে কয়েকজন ছিলেন সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম