ঢাকা ৩০ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
নরসিংদীতে সড়কের পাশের ময়লার স্তূপ থেকে যুবকের মরদেহ উদ্ধার কুড়িগ্রামে সব নদ-নদীর পানি বাড়ছে, দুধকুমারের পানি বিপৎসীমার ওপরে এবার ইউনিয়ন পর্যায়ে প্রসারিত হচ্ছে 'দুর্নীতি প্রতিরোধ কমিটি' সুবিধাভোগীদের কবল থেকে মুক্ত করে জনগণের অংশগ্রহণমূলক অর্থনীতি গড়াই লক্ষ্য : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের ২০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে: এলজিআরডি মন্ত্রী বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ার শঙ্কা ভেনেজুয়েলার পাশে নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর হত্যার ১৭ বছর পর রায়, দুই আসামির যাবজ্জীবন প্রাথমিকে মাঠ নিশ্চিতের নির্দেশ, ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১৭৭ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা

#

নিজস্ব প্রতিবেদক

০৩ অক্টোবর, ২০২৪,  11:07 AM

news image

ছেলে অয়ন ওসমানের গুলিতে আহত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা ও গুলিতে আহত হওয়ার ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১৪৭ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও মামলায় আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।  বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে সিদ্ধিরগঞ্জ থানার ওসি আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।  এরআগে বুধবার মোঃ ফজলে রাব্বি বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা চেষ্টার অভিযোগ এনে এ মামলাটি দায়ের করেন।  মামলায় ফজলে রাব্বি অভিযোগ করেন, ৪ আগষ্ট  সিদ্ধিগঞ্জে জালকুড়ি ফজর আলী মার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে তিনিও অংশগ্রহণ করেন। আসামিরা অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলবার, সেমি অটোমেটিক মেশিনগান, শটগান, রামদা, চাপাতি, হকিস্টিক, চাইনিজ কুড়াল, তলোয়ার ও ককটেল বোমা সহ সজ্জিত হইয়া আমাদেরকে হত্যার উদ্দেশ্যে অনবরত গুলি বর্ষণ করতে থাকে ছাত্র-জনতার সুষ্ঠু ও ন্যায়সঙ্গত দাবী থেকে বিতাড়িত করার জন্য। এ-সময় ২নং আসামি অয়ন ওসমান এর হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ছোঁড়া গুলিতে বাদীর বাম পায়ে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম