ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ১২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৪,  1:54 PM

news image

কোটা সংস্কার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মনির হোসেন নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২৩ জনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। বুধবার (২১ আগস্ট) সকালে নিহত মনির হোসেনের ছোট ভাই সাখাওয়াত হোসেন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় আসামি হিসেবে শামীম ওসমান ছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মজিবর রহমান (৬৮), সাধারণ সম্পাদক হাজি ইয়াসিন (৬২), শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান (৪৫), ছেলে অয়ন ওসমান (৩৫), শাহ নিজাম (৫৬), মো. ওমর ফারুক (৪৮), হাবিবুল্লাহ হবুল (৫০), মো. সাদেক আলী (৬২), নাসিক কাউন্সিলর শাহজালাল বাদল (৪৪), কাউন্সিলর মতিউর রহমান (মতি), স্বেচ্ছাসেবক লীগ নেতা শিব্বির আহমাদ (৪০) ও দেলোয়ার হোসেন সরকারসহ ১২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গত ২০ জুলাই শামীম ওসমান, আলহাজ মো. মজিবর রহমান ও হাজি ইয়াসিনের নির্দেশে ডাচ্-বাংলা ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্সের পেছনে হিরাঝিল রোডে সাবেক কমিশনার ওমর ফারুকের চুনা ফ্যাক্টরির সামনের রাস্তায় মনির হোসেন (৫৬) গুলিবিদ্ধ হয়। পরে তাকে নারায়ণগঞ্জের খানপুর সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়। ২১ জুলাই রাতে তাকে পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অপারেশন করে গুলি বের করা হয়। এরপর ১২ ঘণ্টা আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় গত ২২ জুলাই বিকেলে তার মৃত্যু হয়।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম