ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন চট্টগ্রামে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২ বেসরকারি খাতে ঋণ বিতরণে স্থবিরতা ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছুঁইছুঁই হামে একদিনে আটজন থাইল্যান্ডের ফুকেটে অগ্নিকাণ্ডে নিহত ১১ জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ শিল্পে ৫-১০ দিনে মিলবে অনুমোদন, চালু হচ্ছে ওয়ান-স্টপ সার্ভিস যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ নারী আইপিএলের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই

বঙ্গোপসাগরের লঘুচাপ রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ে

#

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৬,  11:20 AM

news image

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রবিবার (১৫ নভেম্বর) রাতের মধ্যে এটি নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হতে পারে ‘আকভান’। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ এখনো নিশ্চিতভাবে নির্ধারণ করা যায়নি।


আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির পর তাপমাত্রা কমে যাওয়ায় দেশের কোথাও কোথাও মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহও অনুভূত হতে পারে।


নভেম্বরের মাঝামাঝি সময়ে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা দিয়েছে। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি আপাতত উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। সম্ভাব্য গতিপথে ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন দিকে অগ্রসর হবে, তা এখনো স্পষ্ট নয়।


এদিকে বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে মাছ ধরতে না যাওয়ার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম