ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায়

#

নিজস্ব প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:08 AM

news image

নোয়াখালীর উপকূলীয় বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় মেঘনার ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ ১০ হাজার ৯০০ টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে হাতিয়ার উপজেলার চেয়ারম্যানঘাট মাছঘাটে শাহজাহান ব্যাপারীর আড়তে নিলামের মাধ্যমে মাছটি বিক্রি করা হয়।


স্থানীয় ব্যবসায়ী বিষু ব্যাপারী নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইলিশটি কিনে নেন। বড় আকারের এই ইলিশটি কিনতে নিলামে অন্তত ১৭ জন ব্যবসায়ী অংশ নেন।


স্থানীয় জানায়, হাতিয়ার হরণী ইউনিয়নের জেলে জাহেদ মাঝির জালে মেঘনায় ইলিশটি ধরা পড়ে। রবিবার সকালে ১২ জন জেলেকে সঙ্গে নিয়ে বঙ্গপোসাগরের মেঘনায় সাঙ্গু গ্যাসফিল্ডের কাছাকাছি নদীতে মাছ ধরতে যান তিনি। সোমবার রাতে নদীতে জাল ফেলেন। মঙ্গলবার জাল তুলতে গিয়ে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি

চেয়ারম্যানঘাট মাছ ঘাটে এনে শাহজাহান ব্যাপারীর আড়তে বিক্রির জন্য তোলা হয়।


ইলিশটির ক্রেতা বিষু ব্যাপারী বলেন, আমি ১০ হাজার ৯০০ টাকায় ইলিশটি কিনেছি। মাছটি ঢাকার মোকামে পাঠাব। সেখানে ১২ থেকে ১৩ হাজার টাকায় বিক্রি করতে পারব। রাজধানীতে বড় আকারের ইলিশের বিশেষ চাহিদা রয়েছে।


জেলে জাহেদ মাঝি বলেন, জালে বড় ইলিশটি পাওয়ার পর আমরা খুব খুশি হয়েছি। মাছটি ছাড়াও আরও বিভিন্ন প্রজাতির মাছ ধরেছি। সব মিলিয়ে চেয়ারম্যানঘাট মাছঘাটে প্রায় পৌনে তিন লাখ টাকার মাছ বিক্রি করেছি।


আড়তদার শাহজাহান ব্যাপারী বলেন, জাহেদ মাঝি সাগর থেকে বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আমার আড়তে আসেন। এর মধ্যে ৩ কেজি ৭০০ গ্রাম ওজনের ইলিশটির নিলামে দাম ওঠে ১০ হাজার ৯০০ টাকা। পরে সর্বোচ্চ দরদাতা বিষু ব্যাপারীর কাছে মাছটি বিক্রি করা হয়।


স্থানীয় ব্যবসায়ী আকবর হোসেন বলেন, এবার ইলিশ তুলনামূলক কম পাওয়ায় জেলেরা হতাশ। তবে মাঝে মধ্যে বড় আকারের কিছু ইলিশ ধরা পড়ছে। বড় ইলিশ দেখে ভালো লাগছে। যদিও দাম বেশি হওয়ায় অনেকেই তা কিনতে পারছেন না।


হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তার অতিরিক্ত দায়িত্বে থাকা মো. ফয়জুর রহমান বলেন, এবার তুলনামূলকভাবে কম মাছ ধরা পড়ছে। এর মধ্যে দু-একটি বড় ইলিশ ধরা পড়ায় জেলেরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। আশা করছি, ভরা পূর্ণিমায় আরও বেশি মাছ ধরা পড়বে।


স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা বলছেন, নদী ও সাগরে ইলিশের বিচরণ বাড়লে আগামী দিনে বড় আকারের ইলিশসহ অন্যান্য মাছের সরবরাহও বাড়বে। এতে জেলেদের আয় বাড়ার পাশাপাশি মাছের বাজারেও স্বস্তি ফিরবে বলে আশা করছেন তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম