ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সাহস থাকলে দেশে আসুন, হাসিনাকে অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

২০ অক্টোবর, ২০২৪,  2:16 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম গত ১৭ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এবার বিষয়টি নিয়ে কথা বললেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। রোববার (২০ অক্টোবর) সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তির পর এক ব্রিফিংয়ে তিনি শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, সাহস থাকলে দেশে এসে মামলার মোকাবিলা করুন। এ সময় ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অ্যার্টনি জেনারেল আরও বলেন, এই রায়ের পর বিচারপতিদের অপসারণের দরজা খুলল। রাজনীতি ও দুর্বৃত্তায়ন থেকে বেরিয়ে এলো বিচার বিভাগ। এর আগে, আজ সকালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহাল করে সংবিধানের ষোড়শ সংশোধনীর রায়ের রিভিউ নিষ্পত্তি করে দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা ফিরেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম