ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন

সালমান খান স্বস্তির খবর পেলেন

#

বিনোদন ডেস্ক

০৭ এপ্রিল, ২০২২,  10:35 AM

news image

বলিউডের ভাইজান সালমান খান বম্বে হাইকোর্ট থেকে স্বস্তির খবর পেয়েছেন। সাংবাদিকের ফোন ছিনিয়ে নেওয়া ও মারধরের ঘটনায় সালমানের নামে জারি হওয়া সমনে স্থগিতাদেশ দেওয়া হয়েছে ৫ মে পর্যন্ত। একই মামলায় নিম্ন আদালত ব্যক্তিগতভাবে হাজিরার বিষয়ে ৯ মে পর্যন্ত সলমানকে অব্যহতি দিয়েছে বম্বে হাইকোর্ট। ২০১৯ সালে সালমান ও তার নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাংবাদিক অশোক পাণ্ডে। অশোকের দাবি, ওই বছরের এপ্রিলে সাইকেল চালিয়ে মুম্বাইয়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন সালমান। তার ছবি ও ভিডিও করায় বিরক্ত হন অভিনেতা।

অনুমতি না নিয়ে কেন ছবি তুলছেন? এই প্রশ্ন তুলে সালমানের নিরাপত্তারক্ষীরা অশোককে মারধর করেন। পরে সালমানও নাকি মারধর করেছেন। একইসঙ্গে অশোকের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়। এ বিষয়ে আদালতে সালমানের আইনজীবী জানান, সালমান নাকি সাংবাদিককে একটি শব্দও বলেননি। পুলিশের কাছে দায়ের অভিযোগে উল্লেখ করা কোনও অভিযোগ নেই তার মক্কেলের? এরপর ওই সাংবাদিকের আইনজীবীর কাছ থেকে সঠিক উত্তর না পাওয়ায় সালমানে সমনের স্থগিতাদেশ ও নিম্ন আদালত হাজিরার তারিখ পিছিয়ে দিয়েছে বম্বে আদালত। অন্যদিকে, রাজস্থান হাইকোর্ট ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমানের পিটিশন ট্রান্সফার করার অনুমতি দিয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম