ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল নবম পে স্কেল: ৩০ শতাংশ দিয়ে শুরু, বেতন বাড়বে ৪ ধাপে আপাতত একনেকে উঠছে না মেট্রোরেলের দুই প্রকল্প নেপালে বন্যায় মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে লাখ টাকায় সন্তান বিক্রি করে আইফোন কেনা সেই বাবা আটক তেলভিত্তিক বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে ৬ হাজার কোটি টাকা দিল সরকার সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ শাহজালালে ৬২৫ কার্টন সিগারেটসহ ২৮ লাখ টাকার মালামাল জব্দ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল চলবে কিনা, আদেশ ৭ সেপ্টেম্বর লেক অন্টারিও এখন ‘লেক আমেরিকা’, ট্রাম্পের নাম বদলের সিদ্ধান্তে সাড়া গুগলের

সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তেল চুক্তি: রদ্রিগেজ

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২৬,  11:58 AM

news image

প্রাকৃতিক সম্পদের ওপর দেশের পূর্ণ সার্বভৌমত্ব ও মালিকানা অক্ষুণ্ন রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ২৫ বছর মেয়াদি জ্বালানি চুক্তি করেছে ভেনেজুয়েলা। এ কথা জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজ। তার দাবি, এই চুক্তি দেশের অর্থনীতি পুনরুদ্ধার, সরকারি রাজস্ব বৃদ্ধি এবং জ্বালানি খাতের উন্নয়নে ভূমিকা রাখবে। শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান। 


রদ্রিগেজ বলেন, বছরের পর বছর অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় বিপর্যস্ত অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। চুক্তির আওতায় দেশের সম্পদ দেশের হাতে রেখেই মার্কিন প্রযুক্তি ও মূলধন ব্যবহারের মাধ্যমে দৈনিক তেল উৎপাদন অন্তত ১৫ লাখ ব্যারেলে করা হবে। রদ্রিগেজ এই চুক্তিকে দেশের ভবিষ্যৎ গড়তে একটি ‘ঐতিহাসিক মোড়’ হিসেবেও বর্ণনা করেন।


রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভিটিভিকে তিনি বলেন, এই দ্বিপক্ষীয় প্রকল্পের আওতায় ১৭টি কৌশলগত তেলক্ষেত্র উন্নয়নের পরিকল্পনা রয়েছে। দৈনিক ১৫ লাখ ব্যারেল উৎপাদনের লক্ষ্যটি প্রাথমিক পরিকল্পনার অংশ। বৃহত্তর কর্মসূচির আওতায় আরও আটটি নতুন বা অনুন্নত তেল ব্লক উন্নয়নের পরিকল্পনাও রয়েছে।


এর আগে শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার তেলসম্পদ নিয়ে একটি নতুন পরিকল্পনার ঘোষণা দেন। তিনি বলেন, মার্কিন কোম্পানিগুলোর অংশগ্রহণে দেশটির দীর্ঘদিন ধরে সংকটে থাকা জ্বালানি শিল্প পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে।


তবে চুক্তির বিস্তারিত প্রকাশ করেননি ট্রাম্প। তিনি শুধু জানান, বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেলের বেশি তেলের বড় অংশেরই নিয়ন্ত্রণ নিয়েছে যুক্তরাষ্ট্র।


বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়। কিন্তু দীর্ঘদিনের বিনিয়োগ সংকট, অব্যবস্থাপনা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে দেশটি তার সক্ষমতা অনুযায়ী তেল উৎপাদন করতে পারেনি। বর্তমানে সেখানে দৈনিক প্রায় ১২ লাখ ৫০ হাজার ব্যারেল তেল উৎপাদিত হয়।


রদ্রিগেজের হিসাবে, ব্যারেলপ্রতি তেলের দাম ৬৫ ডলার ধরে এই চুক্তি করা হয়েছে। এর মাধ্যমে কারাকাসের প্রায় ২০৯ বিলিয়ন ডলার রাজস্ব আসতে পারে। যদিও আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করায় প্রকৃত আয়ের পরিমাণ পরিবর্তিত হতে পারে।


তিনি বলেন, এই ব্যবস্থার মাধ্যমে উৎপাদিত ও বিক্রি হওয়া প্রতিব্যারেল তেল থেকে প্রায় ১৯ ডলার সরাসরি পাবে ভেনেজুয়েলা। এটি  সরকারের রাজস্বে উল্লেখযোগ্য বৃদ্ধি নিশ্চিত করবে।


রদ্রিগেজ দাবি করেন, চুক্তি হলেও দেশের প্রাকৃতিক সম্পদের মালিকানা ও সার্বভৌমত্ব ভেনেজুয়েলার হাতেই থাকবে। একই সঙ্গে বিদেশি মূলধন, প্রযুক্তি ও ব্যবস্থাপনা দক্ষতা ব্যবহার করে নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত জ্বালানি শিল্পকে পুনরুদ্ধারের চেষ্টা করা হবে।

সূত্র: গালফ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম