সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে 'বিআরটিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
১১ অক্টোবর, ২০২৬, 9:38 PM
NL24 News
১১ অক্টোবর, ২০২৬, 9:38 PM
সাভারে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন উপলক্ষে 'বিআরটিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
ফয়জুল ইসলামঃ আসন্ন ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সদর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক “নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিআরটিএ ঢাকা জেলা সাভার সার্কেলের উদ্যোগে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ১১ অক্টোবর রবিবার ঢাকা জেলার আওতাধীন সাভারের শহিদ মজনু একাডেমীতে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, জনাব, মো: মফিজুর রহমান, প্রাধান শিক্ষক শহিদ মজনু একাডেমি, এ বি এম আবু বক্কর সিদ্দিক, এক্সিডেন্ট ডাটা এনালিস্ট বিআরটিএ সদর কার্যালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাফিক ইনপেক্টর,জনাব জাকির হোসেন,আব্দুল্লা আল মামুন সহকারী পরিচালক ঢাকা জেলা সারকেল সাভার,মোটরযান পরিদর্শক, জনাব মো:জাফর হাসান, বিআরটিএ, সাভার, সহকারী রাজস্ব কর্মকতা মো: সোহেল জামান বিআরটিএ ঢাকা জেলা সার্কেল, সাভার।
উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দের অংশগ্রহণে সড়ক নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং নিরাপদ সড়ক নিশ্চিতকরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনায় বক্তারা বিশেষভাবে শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপারের নিয়ম, যাত্রী হিসেবে করণীয়, চালক হিসেবে দায়িত্ব ও কর্তব্য এবং পথচারী হিসেবে পালনীয় বিষয়সমূহ সম্পর্কে সচেতন করেন। পাশাপাশি সড়কের নকশা ও ব্যবস্থাপনা, ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং পারস্পরিক সচেতনতার মাধ্যমে কীভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস করে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।