ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

সাবেক মেয়র আতিককে কারাগারে পাঠানোর নির্দেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ অক্টোবর, ২০২৪,  11:05 AM

news image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানার ৩টি হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার পরে তাকে আদালতে নেয়া হয়। আতিকের বিরুদ্ধে রিমান্ড না চাওয়ায় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী হায়দারের আদালত। এর আগে বুধবার সন্ধ্যায় রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে আতিকুল ইসলামকে গ্রেফতার করে মোহাম্মদপুর থানা পুলিশ।  প্রসঙ্গত, ২০১৯ সাল থেকে ঢাকা উত্তর সিটির দায়িত্বে ছিলেন আতিকুল ইসলাম। গত ১৯ আগস্ট দেশের সবগুলো সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে অন্তর্বর্তী সরকার। সে সময় আতিকও মেয়র পদ হারান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম