ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

সাবেক মন্ত্রী কামরুল ফের ৫ দিনের রিমান্ডে

#

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০২৫,  7:52 PM

news image

রাজধানীর শাহবাগ থানাধীন চানখারপুল এলাকায় জুট ব্যবসায়ী মো. মনির হত্যাকাণ্ডের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ফের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান এই রিমান্ডের আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মইনুল ইসলাম খান পুলক গত ১৮ সেপ্টেম্বর কামরুল ইসলামকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন, আর আসামিপক্ষে শুনানি করেন আইনজীবী মোরশেদ হোসেন শাহীন, যিনি রিমান্ড বাতিল করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন স্থানীয় ক্ষুদ্র ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরের দিকে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরবর্তীতে নিহতের স্ত্রী ২০২৫ সালের ১৪ মার্চ শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে সাবেক মন্ত্রী কামরুল ইসলামসহ আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলায় সোলায়মান সেলিম ১১ নম্বর এজাহারভুক্ত আসামি। উল্লেখ্য, সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে ২০২৪ সালের ১৯ নভেম্বর গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে তিনি একাধিক মামলায় রিমান্ডে ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম