ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ভোলায় যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ আটক ২

#

০৭ ফেব্রুয়ারি, ২০২৬,  10:55 PM

news image

আহসানুল হক সাদ্দাম : ভোলায় যৌথ বা‌হিনীর অ‌ভিযা‌নে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় তা‌দের কাছ থে‌কে আধু‌নিক আগ্নেয়াস্ত্রের ৯ রাউন্ড গুলি ও শট গা‌নের ৩ রাউন্ড গু‌লি এবং দুইটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার  করা হয়। আটককৃতরা হ‌লেন, মো: সে‌লিম কাজী ও মো: হাসান। তারা ধ‌নিয়া ইউনিয়‌নের বা‌লিয়াকা‌ন্দি এলাকার বা‌সিন্দা ব‌লে জানা গে‌ছে। শ‌নিবার (৭ ফেব্রুয়ারি)  ভো‌রের দি‌কে ভোলা সদর উপজেলা ধ‌নিয়ার ইউনিয়‌নের কা‌ঠির মাথা সংলগ্ন এলাকার এক‌টি টি‌নের ঘর থে‌কে ওই আগ্নেয়াস্ত্র ও গু‌লি উদ্ধার করা হয়। ভোলা নৌবা‌হিনীর ক‌ন্টিন‌জেন্ট জানান, ‌গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে নৌ বা‌হিনীর নেতৃ‌ত্বে কোস্টগার্ড ও পু‌লিশ যৌথ বা‌হিনী ধ‌নিয়ার কা‌ঠির মাথা সংলগ্ন এলাকায় এক‌টি বি‌শেষ অ‌ভিযান প‌রিচালনা ক‌রা হয়। এসময় এক‌টি টি‌নের ঘর থে‌কে আগ্নেয়াস্ত্র ও গু‌লিসহ দুই ডাকাত‌কে আটক করা হয়।  জব্দকৃত মালামাল সহ আটককৃত ডাকাত‌দের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। ভোলা ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: ম‌নিরুল ইসলাম জানান, আসামী‌দের আগ্নেয়াসহ ও গু‌লিসহ থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে। এবিষ‌য়ে ম‌ডেল থানায় এক‌টি মামলা দা‌য়ের করে  হয়েছে। আসামী‌দের কো‌র্টে প্রেরণ করা হ‌বে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম