ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  3:54 PM

news image

আওয়ামী লীগ সরকারের সময় উচ্চ আদালতের সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করা জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একই সঙ্গে ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলামেরও দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা দুদকের উপসহকারী পরিচালক ফারুক হোসেন। আবেদনে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রূপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ গ্রহণপূর্বক জি কে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। জান্নাতুল ফেরদৌসী রূপা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তিনি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। এজন্য তার বিদেশ গমণ রহিত করা একান্ত প্রয়োজন। এদিকে বন কর্মকর্তা সাইদুল ইসলামের মামলায় দুদকের উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ রনি দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।  আবেদনে বলা হয়, ঢাকা সামাজিক বন বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ স্থাবর-অস্থাবর সম্পদ অবৈধভাবে অর্জন ও ভোগ দখলের অভিযোগের তদন্ত কাজ চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সাইদুল ইসলাম সম্প্রতি পি.আর.এল ভোগরত। তার ভাই-বোনেরা আমেরিকা বসবাসরত থাকায় দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুতরাং সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম