ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজসহ ৩৩৬ জনের বিরুদ্ধে মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ আগস্ট, ২০২৪,  11:32 AM

news image

সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পটুয়াখালী বাউফলে বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে ও কুপিয়ে জখম করার ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করা হয়। শনিবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় মামলা দায়ের করেন। এজাহারে উল্লেখ করা হয়েছে, ১০ জুন ২০২২ সালে সকাল সাড়ে ১০টার দিকে বাউফল সদর ইউনিয়নের গোসিংগা মিয়া বাড়ি-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের কর্মিসভা চলাকালে উল্লেখিত নামীয় আসামিসহ অজ্ঞাত ২০০-৩০০ জনকে ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত নিয়ে হামলা করে ২০-২৫ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে এবং সভাস্থলে ভাঙচুর করে। নগদটাকাসহ মালামাল লুট করে। প্রসঙ্গত, এ মামলার প্রধান আসামি সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজকে গত ২৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন পুলিশ ভাটারা থানায় দায়েরকৃত একটি মামলায় বনানী থেকে গ্রেপ্তার করে। বর্তমানে আ স ম ফিরোজের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম