ঢাকা ২৩ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল বাস ভাড়া বাড়াল সরকার মনিরা শারমিনেরও মনোনয়ন বাতিল তীব্র তাপে পুড়ছে রাজশাহী, ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ এ বছরেই চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমান প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি খুলে দেওয়া সম্ভব নয়: ইরান সংরক্ষিত নারী আসন: বিএনপির ৩৬ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা আরও দুই জেলায় নতুন ডিসি নিয়োগ দেশে স্বর্ণের দামে বড় পতন, আজ থেকে নতুন দাম জয়পুরহাটে গোসল করতে নেমে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সাপাহারে প্রতিবন্ধী বিমলের মুখে হাসি ফুটাইলেন ইউএনও আব্দুল্লাহ আল মামুন

#

২৭ সেপ্টেম্বর, ২০২৩,  1:26 PM

news image

নওগাঁ প্রতিনিধি: প্রতিবন্ধী বিমলের জীবনের চাকা ঘুরিয়ে দিলেন ইউ এন ও! সাপাহার শারীরিক প্রতিবন্ধী যুবক বিমলের মুখে হাসি ফোটালেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। অন্যের কাছে হাত পেতে ভিক্ষা নয়, নিজেকে প্রতিষ্ঠিত করতে ব্যবসার জন্য নগদ অর্থ এবং  দোকানদারি করারও সুযোগ করে দিলেন ইউ এন ও। এতে খুশিতে আত্মহারা শারীরিক প্রতিবন্ধী বিমল। খোঁজ নিয়ে জানাগেছে, সাপাহার উপজেলার বিন্নাকুড়ি গ্রামের বাসিন্দা বিমল  (২৮)। দরিদ্র ঘরে জন্ম নেওয়া এই যুবক শারীরিক প্রতিবন্ধী। অভাব অনটনে বেড়ে উঠলেও জীবন বাঁচাতে কষ্ট অনেক করেছেন তিনি। কিন্তু পুঁজির অভাবে তাতে কিছুই করতে পারেননি বিমল । এক সময় তার মাথায় বুদ্ধি হলো উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটু সহায়তা চাইবে। সত্যি সত্যি সুদূর গ্রাম থেকে সাপাহার উপজেলায় ছুটে এলেন তিনি। তারপর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় । গতকাল মঙ্গলবার বিকেলে সরাসরি চলে যান উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর  কাছে গিয়ে খুলে বলেন তার অসহায়ত্বের কথা। এসময় ইউ এন ও খোঁজ খবর নিয়ে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। যেই কথা, সেই কাজ। প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়ে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হলো শারীরিক প্রতিবন্ধী বিমল কে । এতে একজন অসহায় শারীরিক প্রতিবন্ধীর মুখে হাসি ফোটালেন ইউ এন ও আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, শুধু এমন একজন বিমল নয়। ইচ্ছা শক্তি আছে অথচ পুঁজির অভাবে এগুতে পারে না। প্রতিবন্ধীত্বের শিকার এমন আরো অসংখ্য মানুষের পাশে থাকতে চান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম